বগুড়ার সোনাতলায় ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় সোনাতলা পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় উপজেলার প্রায় ১০০ জন নারী খামারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাহানাজ পারভীন। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোঃ মিজানুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস, ব্র্যাক ব্যাংকের জেন্ডার (আরএমও) তাসলিমা খাতুন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জাহাবুর রহমান জুয়েল, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাবলী সুরাইয়া এবং ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের ভেটেরিনারি সার্জন ডা. আল আকমল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মিলন চন্দ্র রায়।
সভাপতির বক্তব্যে ডা. মোঃ মিজানুর রহমান বলেন, অল্প পুঁজি নিয়েই নারীরা গাভী পালন করে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন। তিনি আধুনিক পদ্ধতিতে খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক নারী খামারীকে স্বাস্থ্যসম্মতভাবে দুধ সংগ্রহের জন্য একটি করে মিল্ক নেট (দুধ ছাঁকনি) প্রদান করা হয়। এছাড়া দুইজন সেরা খামারীকে পুরস্কার হিসেবে গেঞ্জি বিতরণ করা হয়।
লতিফুল ইসলাম 


















