০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় আদালতে বিচারাধীন জমিতে জোরপূর্বক দখল ও নির্মাণের অভিযোগ

  • Reporter Name
  • ০৪:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ২১০

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় আদালতে বিচারাধীন একটি পৈত্রিক জমিতে জোরপূর্বক দখল ও বসতবাড়ি নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে থানায় লিখিত অভিযোগ করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের এক বৃদ্ধ ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাট করমজা গ্রামের বাসিন্দা শ্রী বৈদ্যনাথ প্রামানিক (৭০) দাবি করেন, নওদাবগা মৌজার ২৩ শতক জমি তাদের পৈত্রিক সম্পত্তি, যা দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। তবে পার্শ্ববর্তী খরকাটা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৩৫) ওই জমিকে নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, জমি সংক্রান্ত মামলা (নং-১৭৬/২০২২) বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে গত ২ মে সকাল ৯টার দিকে অভিযুক্ত দুলাল মিয়া তার সহযোগীদের নিয়ে জমিতে প্রবেশ করে জোরপূর্বক ভবন নির্মাণ কাজ শুরু করেন।
এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া মারধর, ক্ষতি ও হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। তারা আরও জানান, জমিতে থাকা খড়ের পালা সরিয়ে ফেলা হয়েছে এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
অন্যদিকে, অভিযুক্ত দুলাল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। পরে ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সম্পর্কে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন।
এ বিষয়ে সোনাতলা থানার এসআই শিমুল দাস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং উভয় পক্ষকে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় আদালতে বিচারাধীন জমিতে জোরপূর্বক দখল ও নির্মাণের অভিযোগ

০৪:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬