০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় মোবাইল দেখে এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থী বহিষ্কার

বগুড়ার সোনাতলা উপজেলায় এসএসসি পরীক্ষার হলে মোবাইল ডিভাইস নিয়ে প্রবেশ করে পরীক্ষা দেওয়ার সময় এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা চলাকালে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এ ঘটনা ঘটে।বহিষ্কৃত শিক্ষার্থীর নাম রাহানাদ তাহমীদ নিঝর। তিনি সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী। তার রোল নম্বর ১৭০৬৮৫ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১২৮০৩৫৯৫।
জানা যায়,পরীক্ষা চলাকালে বেলা ১২টা ২০ মিনিটে কেন্দ্র পরিদর্শনে যান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ জালাল। কেন্দ্রে প্রবেশের পর তিনি পরীক্ষার একটি কক্ষে গিয়ে ওই শিক্ষার্থীর কাছে মোবাইল ডিভাইস দেখতে পান। পরে তাৎক্ষণিক ভাবে মোবাইল ফোনটি জব্দ করা হয় এবং পাবলিক পরীক্ষা সংক্রান্ত বিধিমালা অনুযায়ী ওই পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে দায়িত্বে থাকা কক্ষ পরিদর্শক শিক্ষককেও প্রাথমিক ভাবে সতর্ক করা হয়।কেন্দ্র সচিব ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোরসালিন হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,পাবলিক পরীক্ষার সুষ্ঠ,স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন একেবারেই কঠোর অবস্থানে রয়েছে। পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও জানান,বহিষ্কৃত শিক্ষার্থীর উত্তরপত্র আলাদা ভাবে প্যাকেট করে ডাকযোগে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবর পাঠানো হয়েছে। আগামী ১০ই মে রোববার থেকে পরীক্ষার্থীদের কঠোর তল্লাশির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করানো হবে বলেও জানান তিনি।হল সুপার আব্দুল হাই বলেন,পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অমান্য করায় সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।এ ঘটনায় কেন্দ্রজুড়ে সতর্কতা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় মোবাইল দেখে এসএসসি পরীক্ষা, পরীক্ষার্থী বহিষ্কার

০৩:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬