০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় দিনব্যাপী ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • Reporter Name
  • ০৪:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৭৮

প্রেস রিলিজঃ বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুল, ফল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃহস্পতিবার উপজেলার বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বর্তমান পরিস্থিতিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ পরিবেশ গড়ে তুলতে সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
ছাত্রদল নেতারা জানান, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি সবসময় সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় দিনব্যাপী ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

০৪:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬