স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ মডেল আলীম মাদ্রাসা মাঠে হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশনের সদস্যদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত এ সভায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, মানবকল্যাণমূলক উদ্যোগ এবং সামাজিক উন্নয়নে সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বিশিষ্ট সমাজসেবক ও হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশন ইতোমধ্যে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এসময় সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।
আলোচনা সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Reporter Name 


















