১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ৬ দফা দাবিতে ফারিয়ার মানববন্ধন

  • Reporter Name
  • ০৪:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১০৭

বগুড়ার সোনাতলায় ৬ দফা দাবিতে মানবন্ধন করেছে ঔষধ কোম্পানীর প্রতিনিধিনের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর সোনাতলা শাখা। রবিবার সোনালী ব্যাংক মোড়ে আয়োজিত এই মানববন্ধন থেকে তারা দ্রæত ৬ দফা বাস্তবায়নের দাবি জানান।

তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো- সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মঘণ্টা নিশ্চিত করা, গ্র্যাচুয়িটির শতকরা হার বাড়ানো, টিএডিএ বৃদ্ধি করা, বেসিক স্যালারি মোট স্যালারির ৬০ শতাংশ করা, পেশার মর্যাদা বৃদ্ধি করা ইত্যাদি।
মানবন্ধনে বক্তব্য দেন, ফারিয়া সোনাতলা উপজেলা শাখার সভাপতি রুহুল আমিন রঞ্জু, সাধারণ সম্পাদক আল- আমিন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, সহ-সভাপতি ফারুক হোসেন, প্রচার সম্পাদক দুলাল মিয়া প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা মেডিকেল থেকে দালাল সাব্যস্ত করে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের ধরে নিয়ে যায় পুলিশ। এর পর থেকে এর সাথে সংশ্লিষ্টসহ বিভিন্ন মহল নিন্দা জানিয়ে আসছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ৬ দফা দাবিতে ফারিয়ার মানববন্ধন

০৪:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬