০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৬

বগুড়ার সোনাতলা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন সরকারি দপ্তরে নিজেদের গ্রুপের নেতাকর্মীদের বাইরে অন্য কাউকে সুযোগ-সুবিধা না দেওয়ার দাবি জানায় বলে অভিযোগ ওঠে।
পরে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির কার্যালয়ে গেলে কৃষক দল নেতা খান বাদলসহ কয়েকজন মুহুরির সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন কৃষক দল নেতা খান বাদল, যুবদল নেতা নান্নু, সাগরসহ আরও কয়েকজন।
সংঘর্ষের পর উভয় পক্ষের নেতাকর্মীরা উপজেলা চত্বর ও আশপাশের বিভিন্ন সড়কে শোডাউন এবং বিক্ষোভ মিছিল করেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের নেতাকর্মীদের সরিয়ে দেয়।
এ বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট দুই পক্ষের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৬

০৪:১৩:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬