বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন ঢাকায় গ্রেফতার হয়েছেন। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ) তাকে গ্রেফতার করেন।
মঙ্গলবার তাকে বগুড়ায় আনা হয়েছে এবং জেলার শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পশ্চিম পাড়ার আব্দুল মালেকের ছেলে মাহবুবুর রহমান মাহবুব এর বাদীত্বে দায়ের করা হত্যার উদ্দেশ্য মারপিট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে সন্ধ্যার পূর্বে কারাগারে পাঠানো হয়েছে। কোট হাজতে দায়িত্ব পুলিশের এএসআই আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া
তার বিরুদ্ধে যুবদল নেতা জিল্লুর হত্যা মামলা রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে বগুড়া গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ) এর ইনচার্জ ইকবাল বাহার সাংবাদিকদের জানিয়েছেন অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে। দলীয়ভাবে বলা হয়েছে, মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেয়া হয়েছে এবং ষড়যন্ত্র করেই তাকে গ্রেফতার করানো হয়েছে। গ্রেফতারকৃত অরুণ কান্তি রায় সিটনও মামলাগুলো মিথ্যা বলে দাবী করেছেন।
অপরদিকে তাকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ। গ্রেফতারকৃত কৃষিবিদ অরুণ কান্তি রায় সিটন গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের মাস্টার শরৎ চন্দ্র রায় এর ছেলে।
০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন ঢাকায় গ্রেফতার
-
Reporter Name - ০৩:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- ৯৩
Tag :
জনপ্রিয়



















