০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় বসতবাড়ির উপর ঝড়ে গাছ পড়ে আহত- ৬

বগুড়ার সোনাতলায় ঝড়ে বৃহদাকার একটি পাকুর গাছ উপড়ে পড়ে ৬ জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার হুয়াকুয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় হঠাৎ ঝড় শুরু হলে প্রাচীন পাকুর গাছটি উপড়ে পড়ে ওই গ্রামের ফুলি মিয়া সরকারের বাড়ির উপর ভেঙে পড়ে। এতে ফুল মিয়াসহ ৬ জন আহত হয়। পরে আহতদের বাড়ির টিন ও গাছের ডালপালা কেটে উদ্ধার করা হয়। আহতরা হলেন, ফুলমিয়ার স্ত্রী মোছাঃ শিরি বেগম, আমেনা বেওয়া, ফাহিমা বেগম, ছানারুল আকন্দ প্রমুখ।

ক্ষতিগ্রস্ত ছানাউল আকন্দ বলেন, ‘ঝড়ে আমাদের পুরো বাড়ি-ঘর ভেঙে তছনছ হয়ে গেছে। এতে প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বর্তমানে আমরা খোলা আকাশের নিচে রয়েছি।’

ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদানের প্রতিশ্রæতি দেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় বসতবাড়ির উপর ঝড়ে গাছ পড়ে আহত- ৬

০৩:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬