মুহাম্মাদ আবু মুসাঃ সোমবার বগুড়া জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে গিয়ে বাংলাদেশ স্কাউট জেলা রোভার এর কমিশনার অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান এর নেতৃত্বে জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রোভার জেলার কমিশনার অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান ছাড়াও সম্পাদক আতিকুল আলম, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, জেলা রোভার লিডার হারুন-অর-রশিদ, সহকারী কমিশনার শামীমা আক্তার, রোভার আবু হাসান। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ স্কাউট বগুড়া জেলা রোভার এর কার্যক্রম বিষয়ে নানা দিক তুলে ধরে আলোচনা করা হয় এবং অবহিত করেন জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরকে।
০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকিরকে রোভারের পক্ষে ফুলেল শুভেচ্ছা
-
Reporter Name - ০৪:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- ৫১
Tag :
জনপ্রিয়



















