০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন

বগুড়ার সোনাতলায় ঝড়ে উপড়ে পড়া প্রাচীন পাকুর গাছের নিচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন আগামী পাকুল্যা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন । গত শনিবার রাতে উপজেলার হুয়াকুয়া উত্তরপাড়া গ্রামে হঠাৎ ঝড়ে একটি বিশাল পাকুর গাছ উপড়ে ফুল মিয়া সরকারের সহ আরো ৫ টি বাড়ির ওপর ভেঙে পড়ে। এতে ঘরবাড়ি তছন তছনছ হয়ে যায় এবং ফুল মিয়াসহ একই পরিবারের ৬ জন গুরুতর আহত হন। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ঘটনার খবর পেয়ে মানবিক টানে দ্রæত ঘটনাস্থলে ছুটে যান বিশিষ্ট সমাজসেবক ও সম্ভাব্য পাকুল্যা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন । তিনি ক্ষতিগ্রস্ত ও চিকিৎসাধীন পরিবারটির খোঁজখবর নেন এবং তাদের বর্তমান দুর্দশা দেখে গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি অসহায় পরিবারটির তাৎক্ষণিক জরুরি প্রয়োজন মেটানোর জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন

০৪:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬