০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় ভাতিজা হত্যা মামলায় চাচার জামিন নামঞ্জুর

  • Reporter Name
  • ০৪:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১৬৯

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলার লোহাগাড়া দক্ষিণপাড়া এলাকায় কিশোর সহিদ (১৬) হত্যা মামলায় গ্রেফতার হওয়া হাজতি আসামি চাচা শহিদুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৩ মে) বগুড়ার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন। শহিদুল ইসলাম সোনাতলা উপজেলার লোহাগাড়া দক্ষিণপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে নিহত সহিদের পরিবার ও তার দাদা আব্দুস সামাদদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০২৪ সালের ৬ আগস্ট সকালে প্রতিপক্ষের কয়েকজন সহিদের বাড়িতে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে সহিদ গুরুতর আহত হয়।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোনাতলা থানায় আব্দুস সামাদ, শহিদুল ইসলাম, শরিফুল ইসলামসহ সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সাইদুল আসলাম অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় ভাতিজা হত্যা মামলায় চাচার জামিন নামঞ্জুর

০৪:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬