মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে ঝড়ের কবলে পড়ে আমিনা বেওয়া (৪৪) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে সাতটায় উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের মৃত সোলাইমান আলীর স্ত্রী আমিনা বেওয়া ঝড়ের সময় বাড়ির পাশে আম কুড়াতে যায়। এ সময় আম গাছের ডাল ভেঙ্গে তার শরীরে উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া উপজেলার আরো বেশ কিছু স্থানে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে এক মহিলার মৃত্যু
-
Reporter Name - ০৪:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- ৯২
Tag :
জনপ্রিয়



















