০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ ১২ জন আহত

  • Reporter Name
  • ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৬২

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় আজ সোমবার (২৫ মে) কুকুরের কামড়ে ১২ নারী পুরুষ আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পাগলা কুকুর আতঙ্কে মানুষ ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলায় জোড়গাছা ইউনিয়নের দক্ষিণ চড়পাড়া গ্রামে আকস্মিক একটি কুকুর এসে একের পর এক মানুষ ও গবাদি পশুকে কামড়াতে থাকে। ওই কুকুরটি মানুষকে কামড় দেয়ার পর নিমিষেই সংশ্লিষ্ট এলাকা ত্যাগ অন্যত্র চলে যায়। এভাবে গত ৩/৪ দিনে অর্ধ শতাধিক গরু ছাগল ও মানুষকে ওই কুকুরটি কামড় দেয়।

আহতরা হলো, দক্ষিণ চড়পাড়া গ্রামের মানিক মিয়া (৩৫), জাহাঙ্গীর আলম (৪৫), সুলতান মিয়া (৩২), লাভলী বেগম (৩৮), পোড়া পাইকর গ্রামের আনারুল ইসলাম (৫০) শ্যামপুর গ্রামের তুহিন মিয়া (২৮), পাকুল্লা গ্রামের এনামুল হক (৩৫), হুয়াকুয়া গ্রামের শামসুল আলম (৩৮), শাহবাজপুর গ্রামের আজাদুল ইসলাম (৪০), গোসাইবাড়ির রত্না বেগম (৩২) জোড়গাছা দক্ষিণ পাড়ার জাহেদুর রহমান (৩৫) ও পদ্মাপাড়া গ্রামের আইয়ুব আলী (৪২)।
এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতা তিতুমির ও বরাত বলেন, স্থানীয়রা ধাওয়া করেও ওই পাগলা কুকুরকে মেরে ফেলতে পারেনি। ওই কুকুরকে মারতে পুরস্কার ঘোষণা করা হয়েছে এলাকায়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ ১২ জন আহত

০৪:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬