০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • ০৪:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৬৪

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সারিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, থানার মাদকবিরোধী অভিযান দল পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. বেলাল হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি উপজেলার হিন্দুকান্দি এলাকার মো. আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সারিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিতভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে থানা এলাকার বিশাল পরিধি ও জনসংখ্যার তুলনায় জনবল সংকট থাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও তদন্ত কার্যক্রম পরিচালনায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

পুলিশ আরও জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তাও দিয়েছে থানা পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

০৪:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬