০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলা পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নান্নু

  • Reporter Name
  • ০২:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৮২

প্রেস রিলিজ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনাতলা উপজেলা, সোনাতলা পৌরসভাবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সোনাতলা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম নান্নু।

মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে ঈদুল আজহার ত্যাগ ও কুরবানির শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি ধর্মীয় উৎসব। হযরত ইব্রাহিম (আঃ), হযরত হাজেরা (আঃ) এবং হযরত ইসমাইল (আঃ)-এর অনন্য ত্যাগ, আনুগত্য ও আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের স্মৃতিকে ধারণ করেই উদযাপিত হয় এই মহান ঈদ।

তিনি আরও বলেন, ঈদুল আজহা কেবল পশু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরের হিংসা, অহংকার, লোভ ও স্বার্থপরতাকে ত্যাগ করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষাই এই ঈদের মূল প্রতিপাদ্য। সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদুল আজহার শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলহাজ্ব জাহাঙ্গীর আলম নান্নু বলেন, বর্তমান সময়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “ত্যাগের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের উচিত দেশ, সমাজ ও মানবকল্যাণে আত্মনিয়োগ করা। ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করতে পারলেই একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।”

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলা পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নান্নু

০২:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬