০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ঈদের আনন্দে নেমে এলো শোক, স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে হত‌্যা

  • Reporter Name
  • ০২:৪২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ১৯৬

সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে ঈদের দিন পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গণকপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিমি বেগম (২৬) স্থানীয় কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের (৩০) স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল মিমি ও রুবেলের মধ্যে। ঈদের দিন দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে তা তীব্র বাগ্‌বিতণ্ডায় রূপ নেয়। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মিমিকে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেল মণ্ডলকে আটক করে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, ধারালো অস্ত্রের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে ঈদের আনন্দে নেমে এলো শোক, স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে হত‌্যা

০২:৪২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬