সুস্থ দেহ, প্রশান্ত মন; খেলাধুলায় গড়ি সুন্দর জীবন”—এই স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু হলো ‘নওদাবগা-শিহিপুর-সুখানপুকুর কল্যাণ পরিষদ’-এর (এনএসএস)। সংগঠনটির আত্মপ্রকাশকে স্মরণীয় করে রাখতে অত্র এলাকার শিক্ষাক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রাখা দুই কালজয়ী শিক্ষক—মরহুম ছালেক উদ্দিন আহম্মদ এবং মরহুম ওসমান গণি মন্ডল-এর স্মরণে আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচ।
শুক্রবার (২৯ মে) বিকেলে সুখানপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ‘ছালেক মাস্টার একাদশ’ ও ‘ওসমান মাস্টার একাদশ’। হাড্ডাহাড্ডি লড়াই ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই ম্যাচটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করে। উভয় দল গোলশূন্য ড্র করে পরবর্তীতে ট্রাইব্রেকারে ৪-৫ গোলে ওসমান মাস্টার একাদশ জয় লাভ করে।
ম্যাচ শেষে নওদাবগা-শিহিপুর-সুখানপুকুর কল্যাণ পরিষদের (এনএসএস) ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুর রহমান ডিপটি (শিহিপুর) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম জাকারিয়া কনক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: মাহবুব হোসেন পান্নু, আজাহার আলী, আব্দুর রহিম, ফজলুল করিম মঞ্জিল, মুঞ্জুরে আলম রাসেল, হারুন অর রশীদ ও ডা. লতিফুল বারী সাকিল।
সহ-সাধারণ সম্পাদক: তৌফিক হাসান মিল্লাত।
সাংগঠনিক সম্পাদক: আরিফুল ইসলাম টিপু।
সহ-সাংগঠনিক সম্পাদক: আব্দুল মোমিন।
যুগ্ম সম্পাদক: শাহ কলিম উল্লাহ রাজ ও আশিক ইকবাল রানা।
কোষাধ্যক্ষ: আহসান হাবিব।
সম্পাদকবৃন্দ: আব্দুল মান্নান (সমাজ কল্যাণ), নিগার সুলতানা শেলি (মহিলা বিষয়ক), হাবিবুর রহমান সাব্বির (ধর্মীয়), সরোয়ার হোসেন নয়ন (ক্রীড়া), রাকিবুল কবির (তথ্য ও প্রযুক্তি), ইস্তাহাদুল আলিফ (প্রচার ও প্রকাশনা), রবিউল ইসলাম সোহাগ (সহ-প্রচার ও প্রকাশনা), জুলফিকার নাঈম পিপাস (দপ্তর) ও মোবারক হোসেন (সহ-দপ্তর)।
কার্যনির্বাহী সদস্য: ফিরোজ আহম্মেদ, মানিক আবরার, শাহেদ মিয়া, জনি, আব্দুল ছালেক ও আতিকুর রহমান আজম।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন। নবগঠিত এই কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ ও গুণী শিক্ষকদের স্মরণে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজন অত্র এলাকার সামাজিক ও ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।
০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
নওদাবগা-শিহিপুর-সুখানপুকুর কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
-
Reporter Name - ০৫:২৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- ১০২
Tag :
জনপ্রিয়



















