০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় সংখ্যালঘু অধিকার বার্তা নিয়ে ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Reporter Name
  • ১২:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৬৩

বগুড়া প্রতিনিধিঃ ধর্ম যার যার,রাষ্ট্র সবার,ধর্মীয় নয়,ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এউপলক্ষে শনিবার (৩০শে মে) সকাল ১০টায় বগুড়া শহরের টেম্পল রোডের সনাতন মন্দিরে জেলা ঐক্য পরিষদের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে গীতা,ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়।ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি এন সি বাড়ই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি ও বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব পরিমল চন্দ্র দাস।অনুষ্ঠানে তিনি উপস্থিত হলে তাকে উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা জানান ঐক্য পরিষদের জেলা সভাপতি এন সি বাড়ই।বিগত দিনে ওই সংগঠনের প্রয়াত সদস্যেল স্মরণে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে জেলা কমিটির সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী বলেন,”বগুড়া নিউজ” নামের একটি নিউজ পোর্টাল প্রতিনিয়তই হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পাইতারা করে যাচ্ছে।এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন সারিয়াকান্দির অরুণাংশু সাহা,গাবতলীর সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা,ধুনট উপজেলার সভাপতি বিনয় চন্দ্র সরকার,শেরপুর উপজেলা সাধারণ সম্পাদক পরিমল কুমার দত্ত,শাহজাহানপুরের প্রতাপ চন্দ্র,শিবগঞ্জের দুলাল অধিকারী,সোনাতলার নির্মল চন্দ্র রায়, দুপচাঁচিয়ার ছোটন চক্রবর্তী সহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।সভায় তৃনমুল বক্তারা সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ,তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দুর্যোগ-পরবর্তী সময়ে কিছুটা স্থবির হয়ে পড়া সংগঠনকে পুনরুজ্জীবিত করার দাবি জানান। একইসঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল সি আর দত্তের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।এছাড়াও সুকুমার সরকার,গোপাল তেওয়ারী সহ মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ সহ বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।প্রধান অতিথি পরিমল চন্দ্র দাস তার বক্তব্যে বলেন,দেশের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোথাও সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা হলে সবাইকে ঐক্যবদ্ধের মাধ্যমে প্রশাসনের নিকট ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।তিনি প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিবস থেকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমরা যে সরকার আসবে সেই সরকারের সাথে মিলে মিশে থাকবো।অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে জেলা ঐক্য পরিষদের সভাপতি এন সি বাড়ই বলেন,ঐক্যের কোনো বিকল্প নেই। প্রয়োজনের সময় পূজা উদযাপন পরিষদকে পাশে পাওয়া যাবে।তিনি দুই সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানান।সভায় ১৩টি উপজেলার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ জেলা ও মহানগর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনি কর্মকার।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় সংখ্যালঘু অধিকার বার্তা নিয়ে ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬