সোনাতলা (বগুড়া) বগুড়ার সোনাতলা উপজেলা সদরের রানীর পাড়া এলাকায় সামাজিক ও ধর্মীয় সংগঠন আল ইহসান সংগঠন-এর উদ্যোগে আটটি মসজিদে মুর্দা মশারি বিতরণ করা হয়েছে।
শুক্রবার সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মসজিদে এসব মুর্দা মশারি বিতরণ করা হয়। মসজিদগুলো হলো— উত্তর রানীর পাড়া জামে মসজিদ, রানীর পাড়া বায়তুল আমান জামে মসজিদ, রানীর পাড়া খাঁন পাড়া জামে মসজিদ, রানীর পাড়া হাওলাদার জামে মসজিদ, রানীর পাড়া ফেরিঘাট জামে মসজিদ, খিতাবের পাড়া জামে মসজিদ, নয়া পাড়া জামে মসজিদ এবং রংরার পাড়া জামে মসজিদ।
এ সময় উপস্থিত ছিলেন আল ইহসান সংগঠনের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। মুর্দা মশারিগুলো গ্রহণ করেন সংশ্লিষ্ট মসজিদ কমিটির সদস্য ও ইমামগণ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
Reporter Name 


















