০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

  • Reporter Name
  • ০৩:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৩৩

সোনাতলা সংবাদ ডেস্ক: দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
রবিবার (১ জুন ২০২৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে বিদ্যুৎ বিভাগের কার্যক্রম-সংক্রান্ত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুন ২০২৬ থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে।
এছাড়া সকল বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা বহাল থাকবে। দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা পাঠানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. আসিফুল ইসলাম স্বাক্ষরিত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

০৩:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬