বগুড়ার কাহালুতে কভারভ্যান পিছন থেকে একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা ফ্রিজ মিস্ত্রি মোঃ তামিম হোসেন (১৮) নিহত হয়েছে এবং শামীম হোসেন (১৮) গুরুত্বরভাবে আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের আরেফিন জুটমিলের সামনে দুর্ঘটনা ঘটে। নিহত মো. তামিম হোসেন (১৮) বগুড়া সদর উপজেলার এরুলিয়া মো. খোকনের ছেলে এবং আহত মোঃ শামীম হোসেন (১৮) একই গ্রামের মোঃ ফজলুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, তামিম ও শামীম পেশায় ফ্রিজ মিস্ত্রি। ঘটনার দিন একটি ডায়াং-৮০ সিসি মোটরসাইকেল চড়ে বাড়ি থেকে কাহালু বাজারে কাজের উদ্দ্যেশে বের হন। এসময় আরেফিন জুটমিলের সামনে পিছন দিক থেকে আসা দ্রæতগতির একটি অজ্ঞাতনামা কভারভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা ঘটনাস্থলেই তামিম মারা যান ও শামীম গুরুত্বরভাবে আহত হন।
কাহালু থানা পুলিশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করা হয় এবং ঘাতক কভারভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।
০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে কভারভ্যানের ধাক্কায় ফ্রিজ মিস্ত্রি নিহত
-
মুনসুর রহমান তানসেন - ০৩:৪৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- ৫৪
Tag :
জনপ্রিয়



















