০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে জেলা ছাত্রদলের দোয়া

  • Reporter Name
  • ০৩:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৪১

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (০২জুন/২৬) জেলার গাবতলীর বাগবাড়ী জিয়া বাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে কোরানখানি অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।

অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির উপদেষ্ঠা ফজলুল বারী তালুকদার বেলাল, সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, মোরশেদ মিলটন এমপি, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, এনামুল হক শাহীন, এনামুল হক নতুন, সদস্য অধ্যাপক আশরাফ হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসানসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গদলের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব মাওঃ হামিদুল হক। শেষে জিয়া বাড়ীতে বৃক্ষ রোপন করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে জেলা ছাত্রদলের দোয়া

০৩:৫৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬