নন্দীগ্রাম প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী চার মাসের বেশি সময়ের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা করছে পুলিশ।
মামলার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সকালে ওই শিক্ষার্থী তার এক বান্ধবীর খোঁজে তাদের বাড়িতে যায়। এ সময় বান্ধবীর বাবা দোলা হোসেন (৩৫) তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করালে জানা যায়, সে প্রায় চার মাস ১০ দিনের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় মঙ্গলবার (২ জুন) শিশুটির মা নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
Reporter Name 


















