০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে নদীতে গোসল করতে নেমে ডুবে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • ০৪:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৫১

‎মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে নানার বাড়ীতে বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (১৩) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩জুন/২৬) দুপুরে উপজেলার‎ দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান গাবতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তরফসরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামানিকের ছেলে।

মেহেদী তার নানার বাড়ী উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামে বেড়াতে গিয়ে সঙ্গীদের সাথে স্থানীয় সুখদহ নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানার কারনে মেহেদী হাসান নদীর পানিতে ডুবে মারা যায়।

পরে স্থানীয় লোকজন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান এর সাথে কথা বললে তিনি জানান, নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান পানিতে ডুবে মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে নদীতে গোসল করতে নেমে ডুবে শিশুর মৃত্যু

০৪:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬