০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পর্শে স্বামী আনোয়ার হোসেন (৬০) ও স্ত্রী রমিছা খাতুন (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার বেলঘরিয়া দক্ষিণপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতির সারিয়াকান্দি উপজেলার নারসি গ্রামে হলেও তারা পরিবার পরিজন নিয়ে কাহালু উপজেলার বেলঘরিয়া দক্ষিণপাড়ায় বসবাস করতেন বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার বিকেলে উল্লিখিত গ্রামের পুটু মিয়ার বাড়িতে পানি পান করতে যান। সেখানেই বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ছিল আনোয়ার হোসেন ও রমিছা খাতুন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখেন তারা দুজনেই মারা গেছেন। পরে কাহালু থানা পুলিশকে খবর দিলে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দুটি মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

০৩:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬