০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের সম্প্রীতির র‍্যালি, উপহার বিনিময়ে ফুটে উঠল ভ্রাতৃত্বের বন্ধন

  • Reporter Name
  • ০৪:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৬৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: ফুটবল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা বিশ্বজুড়ে আলোচিত। তবে সেই প্রতিদ্বন্দ্বিতাকে মাঠের মধ্যেই সীমাবদ্ধ রেখে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়ার ফুটবলপ্রেমীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শুক্রবার (৫ জুন) বিকেলে বগুড়া শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী যৌথ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে দুই দলের শত শত সমর্থক অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হওয়ার প্রেক্ষাপটে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়ার আগে পরিবেশ সচেতনতার বার্তা দিতে মাঠসংলগ্ন এলাকায় কয়েকটি গাছের চারা রোপণ করেন আর্জেন্টিনা সমর্থকরা।

পরে নীল-সাদা ও হলুদ-সবুজ রঙে সেজে ওঠা মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ব্যান্ড পার্টি, পতাকা, বেলুন, ফেস্টুন ও ঘোড়ার গাড়ির বহর নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সমর্থকরা। এ সময় দুই দলের ভক্তদের একসঙ্গে নাচ-গান ও উল্লাসে মেতে উঠতে দেখা যায়।

শোভাযাত্রা সাতমাথা এলাকায় পৌঁছালে ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। সেখানে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের উদ্দেশে কাওয়ালি গান পরিবেশন করেন। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি আবার আলতাফুন্নেছা মাঠে এসে শেষ হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দুই দলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্যের প্রতীক হিসেবে উপহার বিনিময় করা হয়। ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের হাতে আজওয়া খেজুর তুলে দেন। জবাবে আর্জেন্টিনা সমর্থকরাও ব্রাজিল সমর্থকদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।

আয়োজকদের ভাষ্য, খেলাধুলা মানুষকে বিভক্ত নয়, বরং ঐক্যবদ্ধ করার শক্তি রাখে। তাই বিশ্বকাপকে ঘিরে বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।

অংশগ্রহণকারী সমর্থকরাও জানান, মাঠে যার যার দলের প্রতি সমর্থন থাকলেও ব্যক্তিগত সম্পর্কে সবাই বন্ধু ও ভাই। তাদের প্রত্যাশা, খেলাধুলাকে কেন্দ্র করে এমন ইতিবাচক সংস্কৃতি আরও বিস্তৃত হবে দেশের বিভিন্ন অঞ্চলে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের সম্প্রীতির র‍্যালি, উপহার বিনিময়ে ফুটে উঠল ভ্রাতৃত্বের বন্ধন

০৪:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬