০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় নারীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ

  • Reporter Name
  • ০২:১৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৭৫

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ, আরেক অভিযুক্ত পলাতক রয়েছে।

শুক্রবার (তারিখ) গভীর রাতে উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের মোল্লাপাড়া (চরপাড়া) এলাকার বুরুঙ্গী বিল নামক নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাত প্রায় ১২টার দিকে মোবাইল ফোনে কথা বলার জন্য তিনি ঘর থেকে বের হন। নেটওয়ার্ক সমস্যার কারণে বাড়ির উঠানে অবস্থানকালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন যুবক তার মুখ চেপে ধরে জোরপূর্বক বুরুঙ্গী বিল এলাকায় নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, সেখানে অভিযুক্তরা পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার শব্দ ও চিৎকার টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করে একটি ঘরে আটকে রাখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে শনিবার সকালে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেফতার করে এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

গ্রেফতারকৃতরা হলেন গাছাবাড়ী মধ্যপাড়া এলাকার লাবু মিয়া (২৫), নিরব মিয়া (২০) ও স্বাধীন ব্যাপারী (২২)। অপর অভিযুক্ত বিপ্লব ওরফে ডিপজল পালিয়ে গেছে। তার বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায় বলে জানা গেছে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাঘাটায় নারীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ

০২:১৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬