০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডলসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড

  • Reporter Name
  • ০৪:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৪৭

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মাদক সেবনের দায়ে খোরশেদ আলম পিকুল (৩৭) নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুমাইয়া ফেরদৌস এ রায় প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম পিকুলকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক জনসম্মুখে ধ্বংস করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, “সারিয়াকান্দিকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডলসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড

০৪:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬