স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে দুইজনকে মাদকসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৭ জুন) বিকেলে ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই শিমুল কুমার দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোনাতলা পৌরসভার একটি এলাকা থেকে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপরদিকে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযানে উপজেলার অন্য একটি এলাকা থেকে আরও একজনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সোনাতলা থানার পুলিশ জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 


















