স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গড়ফতেপুর গ্রামে দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার (৬ই জুন) বিকেল ৩টায় মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। ভিত্তি প্রস্তর স্থাপন পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন,শিক্ষা,নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে মাদ্রাসা ও এতিমখানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে। নির্মাণ কাজটি দ্রুত ও মানসম্মত ভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম আব্দুল হাদী,বিএনপি নেতা নাছির উদ্দিন নাছির,গোলাম আযম মঞ্জু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়াও অনুষ্ঠানে শিক্ষানুরাগী,ধর্মপ্রাণ মুসল্লি,মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।উল্লেখ্য,বহুতল ভবনটি স্থানীয় জনগণের সহযোগিতা এবং জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হবে।ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা ও আবাসন সুবিধা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
-
Reporter Name - ০৪:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- ৬৪
Tag :
জনপ্রিয়



















