০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে আমের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

  • Reporter Name
  • ০৩:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৫৯

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায় তিন বছরের এক শিশুর সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগে সামছুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গ্রেপ্তার সামছুল ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি তার মাকে খুঁজতে বাড়ির বাইরে যায়। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে আম দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

ঘটনার পর শিশুটির বাবা আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আদমদীঘিতে আমের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

০৩:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬