স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-নেপাল সাংস্কৃতিক বিনিময় উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত “3rd Global Excellence Honor 2026” সম্মাননায় ভূষিত হয়েছেন বগুড়ার সোনাতলা উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, লেখক ও সৃজনশীল ব্যক্তিত্ব এম রহমান সাগর ।
নেপালের Bilakshan Creation Pvt. Ltd. এবং বাংলাদেশের Idea Exchange-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা গ্রহণের পর তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, “এই স্বীকৃতি আমাকে স্মরণ করিয়ে দেয় যে ব্যবসা, সাহিত্য, সমাজসেবা কিংবা সৃজনশীল যে কোনো কাজের প্রকৃত শক্তি আসে মানুষের ভালোবাসা, সহযোগিতা ও বিশ্বাস থেকে।”
তিনি এ অর্জনের জন্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ভবিষ্যতেও ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মাননা ব্যক্তি পর্যায়ের সাফল্যের পাশাপাশি বাংলাদেশ ও নেপালের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Reporter Name 


















