১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় দুই ভাইকে কুপিয়ে হ ত্যা: আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • ০৪:৫৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১৪৮

​গোলাম রব্বানী শিপন- বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার লক্ষ্মীপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই চাচাতো ভাই হত্যার ঘটনায় প্রধান আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন নিহতদের স্বজন এবং স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল থেকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা এলাকায় শত শত নারী-পুরুষ জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, গত ১৮ মে সকালে লক্ষ্মীপুর গ্রামে পারিবারিকভাবে মালিকানাধীন প্রায় তিন শতক জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩০) এবং তোফাজ্জল হোসেনের ছেলে সুমন মোল্লা (৩৫)। আহত হন আরও কয়েকজন।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার ২২ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে নিহতদের পরিবারের সদস্য ও এলাকাবাসী সড়কে নেমে আসেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। এ সময় পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে এবং তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন জানান, জমি সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে অস্ত্রসহ আটক করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।

পুলিশের আশ্বাসের পর দুপুরের দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল আবারও স্বাভাবিক হয়ে আসে। এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

ধুনটে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৯

বগুড়ায় দুই ভাইকে কুপিয়ে হ ত্যা: আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

০৪:৫৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬