সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এবং মানবপাচারের অভিযোগে দায়ের করা পাল্টাপাল্টি দুই মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন অভিযোগকারী নারী, সিএনজিচালক আতিকুল ইসলাম এবং ধর্ষণ মামলার দুই আসামি রিপন মিয়া ও আতিকুর রহমান গিট্টু।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর ৮০ বছর বয়সী বাবা থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেন, প্রতিবেশী জ্যোতি খাতুনের বোন জুঁই খাতুন স্বামীর নির্যাতনের কথা জানালে ওই নারী তাকে নিয়ে বগুড়ায় যাওয়ার উদ্যোগ নেন। এ সময় সিএনজিচালক আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে তারা সারিয়াকান্দির ফুলবাড়ি সিএনজি স্ট্যান্ডে যান।
অভিযোগ অনুযায়ী, বগুড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় জুঁই খাতুনের স্বামী রিপন মিয়া ও তার সহযোগীরা তাদের পথরোধ করে চর হরিণা গ্রামে নিয়ে যায়। সেখানে মারধর ও জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের পর ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরদিন সকালে আহত নারী ও সিএনজিচালককে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে জ্যোতি খাতুন মানবপাচারের অভিযোগ এনে থানায় একটি পাল্টা মামলা দায়ের করেন। তার অভিযোগ, ওই নারী ও সিএনজিচালক জুঁই খাতুনকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। পরে তাদের ফুলবাড়ি স্ট্যান্ড থেকে উদ্ধার করে থানায় সোপর্দ করা হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, মানবপাচার ও সংঘবদ্ধ ধর্ষণের বিষয়ে দুটি মামলা রেকর্ড করা হয়েছে। মানবপাচার মামলায় ওই নারী ও সিএনজিচালক আতিকুল ইসলামকে এবং সংঘবদ্ধ ধর্ষণ মামলায় রিপন মিয়া ও আতিকুর রহমান গিট্টুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে পাল্টাপাল্টি মামলায় গণধর্ষণের শিকার নারীসহ ৪জন গ্রেফতার
-
Reporter Name - ০২:২০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- ৯৮
Tag :
জনপ্রিয়



















