০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় মাস্টারপাড়া-হাসপাতাল সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • ১২:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৫৯

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: ঠিকাদার ও পৌর প্রশাসনের গাফিলতিতে একবছর যাবত ঝুলে থাকা সোনাতলা পৌরসভার গুরুত্বপূর্ণ হাসপাতাল-মাস্টারপাড়া সড়কের কাজ দ্রæত সম্পন্নের দাবিতে ও বিলম্বিতকরণে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার সকালে সোনাতলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোনাতলা রেলস্টেশন সংলগ্ন দুর্দশাগ্রস্ত সড়কটিতে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিড়ম্বনার শিকার, সড়কটি ব্যবহারকারী কয়েকশ’ মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা যান ও জনচলাচলের উপযোগী সড়কটির নির্মাণ কাজ বিলম্বিতকরণে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেইসাথে তাঁরা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কাজ শুরু না হলে সংশ্লিষ্ট উর্ধতন দপ্তরে স্মারকলিপি পেশ, সংবাদ সম্মেলন ও পৌর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

জানা যায়, দীর্ঘদিনের জনদাবির মুখে যান ও জনচলাচলের অনুপোযোগী সোনাতলা পৌরসভার রেল স্টেশন সংলগ্ন পশ্চিম পার্শ্বের হাসপাতাল-মাস্টারপাড়াকে সংযুক্তকারী পূর্বের ফ্ল্যাট সোলিং সড়কটি ২০২৫ সালে নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় সোনাতলা পৌরসভা কর্ক্ষৃপক্ষ। সেই অনুযায়ী ‘লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) প্রোজেক্ট’ এর আওতায় পৌরসভাধীন মাস্টারপাড়া আরসিসি সড়ক হতে হাসপাতাল (সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্স) পর্যন্ত সড়কটি ইউনিবøক দিয়ে নির্মাণের জন্য ৮৩ লাখ, ১৩ হাজার, ৭শ’ ৬৫.১২৫ টাকায় কাজটির ঠিকাদারি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সালেক সোলার পাওয়ার লিমিটেড।

০৩-০৫-২০২৫ হতে ০২-০৫-২০২৬ তারিখের মধ্যে ইউনিবøকের মাধ্যমে কাজটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সড়কটি খুড়ে ইট অপসারণ, ৩ টি ইউ ড্রেন নির্মাণ ও ও দুইটি দিঘীরপাড়ে গাইড ওয়াল নির্মাণ ছাড়া মূল কাজের দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি। সড়কটির ইট অপসারণ করায় সড়কটি আরও চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনে ও চলাচলের ক্ষেত্রে চরম বিড়ম্বনা পোহাচ্ছে মাস্টারপাড়া এলাকার বাসিন্দারা। উপজেলার একমাত্র হাসপাতালে দ্রæত যোগাযোগে অসুবিধার মুখে পড়েছে অসংখ্য মানুষ। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও সময়মতো প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে পড়ছে দুর্ভোগে।

প্রভাষক ইকবাল কবির লেমনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন” এর সোনাতলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম এম মেহেরুল, সোনাতলা নাগরিক কমিটির সদস্য শফিউল্লাহ শফি, সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার, প্রভাষক ওমর ফারুক, প্রভাষক গোলাম রব্বানী, সাবেক সহকারী শিক্ষক জোবায়দুর রহমান, প্রভাষক সাজ্জাদ হোসেন, যুবদল নেতা রায়হান রনি ও ওমর ফারুক।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় মাস্টারপাড়া-হাসপাতাল সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন

১২:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬