০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় সবুজ বিপ্লবের সূচনা: শতাধিক গাছের চারা রোপণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Reporter Name
  • ০২:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৫৮

সোনাতলা উপজেলা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার সোনাতলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা পরিষদের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়।

শনিবার (১৩ জুন) দুপুরে সোনাতলা পৌর এলাকার নিত্যনন্দনপুর গ্রামে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, প্রধান সহকারী শফিকুল ইসলাম, উচ্চমান সহকারী অজিতেস বর্মন, নিম্নমান সহকারী আব্দুল ওয়াজিদ, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন, সাধারণ সম্পাদক মুশফিকুর আলম সিজু, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, বিএনপি নেতা জহুরুল ইসলাম শেফা, এস এম আব্দুল হাদী, রুহুল আমিন রঞ্জু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অঞ্জনা খান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোহাদ্দেত হোসেন বাবুল, বালুয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান আনিস, বিএনপি নেতা সাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্বোধন কক্সবাজারে করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বগুড়ার সোনাতলায় এই সবুজায়ন কর্মসূচি শুরু হলো। জেলার বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।”

তিনি আরও বলেন, “কেবল গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে বেশি করে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।”

কর্মসূচির প্রথম দিনে সোনাতলা পৌর এলাকায় শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, গুরুত্বপূর্ণ সড়ক এবং জনসমাগমস্থলে বৃক্ষরোপণ অভিযান আরও সম্প্রসারিত করা হবে।

পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় সবুজ বিপ্লবের সূচনা: শতাধিক গাছের চারা রোপণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

০২:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬