১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যাবসায়ীসহ ১০ আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • ০৭:২৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৬৪৬

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুই ব্যক্তির কাছ থেকে মোট ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (১৩ জুন) সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে। বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সোনাতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন, জিআর সাজা ওয়ারেন্টভুক্ত ২টি মামলার আসামি এবং সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক মামলায় আরও ২ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে এক বছরের কারাদণ্ড ও এক কোটি ৩৪ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি কাজল মিয়া, মানিক মিয়া, সোলেমান হোসেন (সনি), রায়হান কবির ও মোশারফ হোসেন রয়েছেন। এছাড়া দুই নারী ওয়ারেন্টভুক্ত আসামিকেও নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দিগদাইড় ইউনিয়নের চিল্লিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. শহিদুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই দিনে বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. তৌহিদ হাসান (২২) নামে অপর এক ব্যক্তিকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোনাতলা থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যাবসায়ীসহ ১০ আসামি গ্রেপ্তার

০৭:২৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬