১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলা সংবাদ-এর ১২তম বর্ষে পদার্পণ উদযাপন

অনলাইন নিউজ পোর্টাল সোনাতলা সংবাদ-এর ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টা ২০ মিনিটে সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোনাতলা সংবাদ দীর্ঘ ১২ বছর ধরে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের সংবাদ তুলে ধরে প্রশংসনীয় অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সোনাতলা সংবাদ-এর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “পাঠকদের ভালোবাসা, শুভানুধ্যায়ীদের সহযোগিতা এবং সংবাদকর্মীদের নিরলস পরিশ্রমের ফলে সোনাতলা সংবাদ আজ ১২ বছরে পদার্পণ করেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে আমরা আগামীতেও কাজ করে যাব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা সংবাদ-এর উপদেষ্টা ও দিশারী ফুড-এর ব্যবস্থাপনা পরিচালক এম রহমান সাগর। সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পাঠকের আস্থা। সোনাতলা সংবাদ সেই আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এলাকার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি আরও সমৃদ্ধ হবে বলে আমি আশা করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, সৈয়দ আহম্মদ কওমী মাদরাসার পরিচালক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবং সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ।
অনুষ্ঠানে বক্তারা সোনাতলা সংবাদ-এর দীর্ঘ পথচলার সাফল্য তুলে ধরে এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান রনি, বিকাশ স্বর্ণকার, মিনাজুল ইসলাম, রিমন আহম্মেদ বিকাশ, আবু মুসা (গাবতলী), আবুল কালাম আজাদ বাবু, ওমর ফারুক বাইতুল, সুলতান আহম্মেদ (সাঘাটা), মুনসুর রহমান তানসেন (কাহালু), বদিউজ্জামান মুকুল, হাসান মেহেদী, ফয়সাল আহম্মেদ, তৌহিদুল ইসলাম, রিপনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রেজাউল করিম।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলা সংবাদ-এর ১২তম বর্ষে পদার্পণ উদযাপন

০৩:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬