যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং একটি সুস্থ, সবল জীবন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলার হুয়াকুয়া মন্ডলপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল এক জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্ট।
মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) বিকাল ৪ ঘটিকায় হুয়াকুয়া মন্ডলপাড়া একতা সংঘের উদ্যোগে এবং স্থানীয় গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় হুয়াকুয়া মন্ডলপাড়া মাঠে এই খেলার আয়োজন করা হয়। টুর্নামেন্টের মূল আকর্ষণ হিসেবে মাঠ কাঁপাতে মুখোমুখি হয় অঞ্চলের দুটি শক্তিশালী দল—শিমুল তাইড় বনাম শ্যামপুর। উক্ত খেলায় শিমুল তাইড়কে ২ গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় শ্যামপুর।
খেলা শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে স্মার্টফোনের আসক্তি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে মাঠের খেলাধুলা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।
উক্ত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন হুয়াকুয়া অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ এনামুল হক মন্ডল।
খেলাটির উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড়গাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, দিগদাইড় ইউনিয়ন পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান এবং সোনাতলা উপজেলা বিএনপির অন্যতম সদস্য শহিদুল হক টুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন মরহুম প্রিন্সিপাল নজবুল হকের কনিষ্ঠপুত্র হাফেজ ইঞ্জিঃ নাসিদুল হক মাসনবী।
টুর্নামেন্টটির প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আলম।
এই টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো হুয়াকুয়া গ্রামজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছিল। বিকাল থেকেই চারপাশের গ্রাম থেকে ঢল নামে ফুটবলপ্রেমী দর্শকদের। টানটান উত্তেজনার এই ম্যাচে শিমুল তাইড় ও শ্যামপুর দলের খেলোয়াড়রা তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেন। চমৎকার ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে খেলাটি শেষ হয়।
আয়োজক কমিটি অর্থাৎ হুয়াকুয়া গ্রামবাসীর পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে সুস্থ ধারার বিনোদন দিতে এবং এলাকায় সৌহার্দ্য বজায় রাখতে আগামীতেও এমন ক্রীড়া উৎসবের ধারা অব্যাহত রাখা হবে।
Reporter Name 


















