মোঃ আবু মুসাঃ বুধবার বগুড়া সিনিয়র তথ্য অফিস আয়োজিত গাবতলীর ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মাহফুজার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, তথ্য অফিসের সহকারী পরিচালক সোহেল মিয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাকছুদার রহমান,
জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মাদ আবু মুসা, স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) হুমায়ুন কবীর, তেলিহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, জামিরবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ছয়ঘড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক কামরুন নাহার লিপি, শাহনাজ পারভীন, তথ্য অফিসের ফিরোজুল হক ছাড়াও অভিভাবক নারী-পুরুষগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ, শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বগুড়া তথ্য অফিসের ঘোষক মোহাম্মদ হানজালা। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন দিক এবং অপরাধমুক্ত থাকতে সচেতনমূলক ও শিক্ষার মান উন্নয়নে মানবিক তুলে ধরে আলোচনা হয়।
Reporter Name 


















