গোলাম রব্বানী শিপন, মহাস্থান- বগুড়া প্রতিনিধিঃ ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জে ৪২৮- জন উপকারভোগীর মাঝে এ কার্ড বিতরণ করা হয়।
বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই সাথে ১৯ টি উপজেলায় ভ্যার্চুয়াল উদ্বোধন করেন।
এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ৪২৮ জন উপকারভোগীকে পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। ফ্যামিলি কার্ডের উপকারভোগীরা ঘরে বসেই পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ গ্রহণ করতে পারবেন। প্রধানমন্ত্রী উদ্বোধনের সঙ্গে সঙ্গেই উপকারভোগীর টাকা মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে সরাসরি ভাতার অর্থ পৌঁছে যায়। এরপর একই ভাবে ফ্যামিলি কার্ড ও বৃক্ষ বিতরণ করেন, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এতে সভাপতি করেন, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ফ্যামিলি কার্ডপ্রাপ্ত উপকারভোগী শ্রীমতি শান্তনা রানী বলেন, ‘টেলিভিশন ও মানুষের মুখে মুখে শুনেছি ফ্যামিলি কার্ডের কথা। এই কার্ড এতো অল্প সময়ে আমার মতো গরিব মানুষ পেয়ে যাবো, তা কখনো ভাবতেই পারিনি। প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়া হবে। এই টাকা আমাদের কাছে অনেক টাকার সমান। পরিবারের খরচ চালাতে আমাদের অনেক উপকার হবে।’
মঞ্চে একে একে নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রতিমন্ত্রী শাহে আলম। পাশাপাশি বিশেষ সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদান, উপকারভোগীর মধ্যে বিতরণ করেন।
Reporter Name 


















