সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের কূপতলা এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস।
অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ জব্দ করে ধ্বংস করা হয়। অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।
এদিকে একই দিনে সারিয়াকান্দি পৌর এলাকায় একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ কর্মকাণ্ড ও অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Reporter Name 


















