০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মোকামতলায় বদলাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

  • Reporter Name
  • ০৪:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৭০

সোনাতলা সংবাদ ডেস্কঃ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

জেলা প্রশাসক জানান, ইউনিয়ন দুটির নতুন নাম নির্ধারণে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। নাম পরিবর্তনের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর সরকারি বিধি-বিধান অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম দুটি স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে আংশিক মিল রয়েছে—এমন আলোচনা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি ও সমালোচনার সৃষ্টি হলে প্রতিমন্ত্রী নিজেও বিব্রত বোধ করেন। পরবর্তীতে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ এড়াতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের বিষয়ে জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি।

এ প্রেক্ষিতে সরকার ইউনিয়ন দুটির নাম পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। –কালবেলা

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোকামতলায় বদলাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

০৪:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬