০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলা-জুমারবাড়ী সড়কে শতাধিক বৃক্ষরোপণ করলেন প্রত্যয় যুব সংঘ

  • Reporter Name
  • ১২:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১৭৭

প্রেস রিলিজঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নে সামাজিক সংগঠন ‘প্রত্যয় যুব সংঘ’-এর উদ্যোগে শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় সোনাতলা-জুমারবাড়ী সড়কের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ। এছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় সুধীজন ও এলাকার সাধারণ মানুষ এতে অংশ নেন।

জানা যায়, “বদলে যাব, বদলে দিব” স্লোগানকে ধারণ করে ২০২৬ সালে একদল তরুণের উদ্যোগে গঠিত হয় প্রত্যয় যুব সংঘ। ৯ নম্বর বাজিতনগর ওয়ার্ডের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা সংগঠনটি সমাজের নানা অসংগতি প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, অসহায় মানুষের সহযোগিতা এবং পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে।

পরিবেশের বিরূপ পরিবর্তন ও জলবায়ু সংকট মোকাবিলায় সংগঠনটির সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেন। “বদলে যাব, বদলে দিব, বৃক্ষ লাগিয়ে সবুজ করিব” স্লোগানকে সামনে রেখে নিজেদের ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায় এ আয়োজন বাস্তবায়ন করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, সোনাতলা-জুমারবাড়ী সড়কের বাজিতনগর বাজার থেকে জুমারবাড়ীর দিকে প্রায় অর্ধেক রাস্তার দুই পাশে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণের এ ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, অতীতে এ সড়কের পাশে অনেক গাছ ছিল। তবে আওয়ামী লীগ সরকারের সময় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে গাছগুলো কেটে ফেলেন। এ ঘটনায় একটি মামলাও হয়েছিল বলে তারা দাবি করেন। ভবিষ্যতে যেন নতুন করে রোপণ করা গাছগুলো কেউ নষ্ট বা কর্তন করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কামনা করেন তারা।

প্রত্যয় যুব সংঘের নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও তাদের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলা-জুমারবাড়ী সড়কে শতাধিক বৃক্ষরোপণ করলেন প্রত্যয় যুব সংঘ

১২:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬