০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০১:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১৩৩

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বগুড়ার মোকামতলা এলাকায় তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীরামচন্দ্রের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। (২০শে জুন) শনিবার বেলা ১১টায় উপজেলার সোনালী ব্যাংক মোড়ে আয়োজিত মানববন্ধনে উপজেলার সনাতন ধর্মাবলম্বী মানুষ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সোনাতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সোনাতলা উপজেলা শাখার সভাপতি বিকাশ স্বর্ণকার, সাধারণ সম্পাদক মনোরঞ্জন চন্দ্র সাহা, সিনিয়র সহ-সভাপতি গোকুল কুমার সাহা মন্টু, সহ-সভাপতি অসিত কুমার পাল (বাদল) প্রমুখ। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে মন্দিরের প্রতিমা ভাঙচুর সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ লিটন প্রামাণিক, গৌতম চন্দ্র সাহা, সুদর্শন দাস, বাবুল চন্দ্র দাস, অসিত কুমার কুন্ডু(বাদল), ভোলা চন্দ্র প্রামাণিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা ধর্মীয় সম্প্রীতি,পারস্পরিক সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের সংশ্লিষ্ট মহলের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি মিছিল বের করেন, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত

০১:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬