স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলায় গরুভর্তি ভটভটি উল্টে কুরানু প্রামাণিক (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের করবোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুরানু মেম্বার গাবতলী উপজেলার জামিরবাড়িয়া গ্রামের মৃত দাবারু প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গরুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে পরিচিত একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুরানু মেম্বার গরুভর্তি একটি ভটভটি নিয়ে কর্পুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে করবোলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে ভটভটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত
-
Reporter Name - ০৫:২৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- ১৮৭৯
Tag :
জনপ্রিয়



















