০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মোকামতলায় পুলিশের বিশেষ অভিযান, দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • Reporter Name
  • ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৯৭

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রাজা চৌধুরী এবং দেউলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবু।

পুলিশ জানায়, সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোকামতলায় পুলিশের বিশেষ অভিযান, দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১১:৩৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬