মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনকে সংবর্ধনা ও বগুড়া মহিলা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪জুন/২৬ বুধবার কলেজের হলরুমে সভাপতি কৃষিবিদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি এবং কলেজের পৃষ্ঠপোষক হেলালুজ্জামান তালুকদার লালু।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি লালু বলেন, ‘দেশ গঠনে বগুড়া মহিলা কলেজের শিক্ষার্থীরা আগামীদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নীতি-নৈতিকতার সাথে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে, বাবা-মাকে সর্বদা সম্মান করবে।’
অনুষ্ঠানে সম্মানিত সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, কলেজের অধ্যক্ষ মোঃ মোকাব্বর হোসেন, বিদ্যুৎসাহী সদস্য ড. আকতারুজ্জামান মিন্টু, ডাঃ হাবিবুর রহমান রতন, শিক্ষার্থী সারাফ আঞ্জুম, শিক্ষার্থী ইতি রানী, মৌ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম। এরপূর্বে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য রাজাদুল হক, মাওঃ আব্দুল কাদের, মিনারুল ইসলাম, শিক্ষক রশিদুল ইসলাম, যুবদল নেতা জাহাঙ্গীর আলম পোটল, মিল্টন হোসাইন, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লাহ মুনসহ বগুড়া মহিলা কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের উন্নতি কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসককে সংবর্ধনা ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সাবেক এমপি লালু
-
Reporter Name - ০২:৫৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- ৪১
Tag :
জনপ্রিয়



















