০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ২ মাদকসেবীসহ ৪ জন গ্রেফতার

  • Reporter Name
  • ০৪:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫০

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি থানার নিয়মিত অভিযানে দুই মাদক সংশ্লিষ্ট ব্যক্তিসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার হাটফুলবাড়ী এলাকা থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আমতলী দক্ষিণপাড়া গ্রামের মো. মুরাদ হাসান (২৫) এবং ফুলবাড়ী ভিটাপাড়া গ্রামের মো. রাকিবুল হাসান বাবু (৩২)কে আটক করা হয়।

এছাড়া নিয়মিত মামলার আসামি ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের মো. আতাউর রহমান ওরফে গোল্লা ফকির (৫৪) এবং সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক দুই মাদক সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সকলকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, জনসাধারণের জানমাল রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যদাতাদের পরিচয় ও তথ্যের গোপনীয়তা রক্ষায় পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ২ মাদকসেবীসহ ৪ জন গ্রেফতার

০৪:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬